রাজনীতি

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জামায়াতের নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথও গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। এই সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং চলে যান।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে অংশ নেবেন না বলে ঘোষণা করেছে। পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি শপথ গ্রহণ না করলে তাদের দলও কোনো শপথ গ্রহণ করবে না। জাতীয় নাগরিক পার্টিও একই অবস্থান নিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন