দেশজুড়ে

সীমান্ত এলাকার বাজারে সিসি ক্যামেরায় ধরা পরলো রোবট সদৃশ বস্তু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলারএকটি বাজারের সিসি ক্যামেরায় রোবট সদৃশ্য বস্তুর চলাফেরা ধরা পড়েছেস্থানীয়দের দাবি ফুটেজটি একটি কুকুর সদৃশ রোবটের। রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ ও বিজিবি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩-৩৫ মিনিটে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার নামক স্থানে রোবট সদৃশ বস্তুটি দেখা যায়। কচাকাটা থানার উপ-পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বাজারের আলাউদ্দিন ইলেকট্রেনিক্স ও হার্ডওয়ারে দোকানের নিরাপত্তার জন্য লাগানো সিসি টিভি ক্যামেরায় ১৬ ফেব্রুয়ারী রাত ৩.৩৫ মিনিটে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় লাইট জ্বালিয়ে চার পায়ে লাফিয়ে দৌড়াচ্ছে রোবট সদৃশ্য একটি বস্তু। কয়েক সেকেন্ডেই ক্যামেরার দৃষ্টির বাইরে চলে যায় সেটি। পরদিন দোকানের মালিক সিসি টিভির ফুটেজ দেখতে গিয়ে এটি ধরা পড়ে। পরে ভিডিওটি ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে হইচই পড়ে যায়।

ভারতীয় কাঁটাতার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মিলনি বাজার । আজ সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে আসে কচাকাটা থানা পুলিশ। তবে এটি আসলে রোবর্ট কিনা বা রোবট হলেও কারা পরিচালনা করেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছেনা।

আলাউদ্দিন ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানের মালিক রোকনুজ্জামান রোকন বলেন, এর আগে আমাদের দোকান চুরি হয়েছিল। তারপর আমরা সিসি ক্যামেরা লাগাই। গতকাল মঙ্গলবার রাতে আমার ছোট ভাই সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পায় দোকানের সামনে দিয়ে রাত সাড়ে তিনটার পরে রোবর্ট দৌড়ে যাচ্ছে। পরে ওটা ফেসবুকেও দেয়া হয়

রোকনের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, প্রতিদিন আমরা কমবেশি ভিডিওগুলো দেখি। ওইদিন রাতে বাজারের পাশে এক বাড়ি থেকে গরু চুরি হয়। এ কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ৯টার দিকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে বসি। এটি প্রথমে মনে হয়েছিল সাইকেলের মতো। আবার দেখি তখন দেখা যায় রোবর্ট দৌড়ে যাচ্ছে। তার কিছু পরে একটা মোটরসাইকেল যায় খুব দ্রুত গতিতে এবং তারা ফিরেও আসে

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, প্রতি রাতে দোকানে থাকি। সারারাত ঘুমাইনা। ওই রাতে তিনটার পরে দেখি একটা কেমন শব্দ। কিসের শব্দ বুঝতে পারি নাই। পরে টিনের ফাঁক দিয়ে দেখি ওইটা লাফায় লাফায় যাচ্ছে। চারটা পা। মাথায় লাইট। দেখে ভয় পাইছি। গিয়ে শুইছি। কয়েক মিনিট পর একটা মোটরসাইকেল খুব জোরে ওদিকে যায়। আবার ফিরে আসে। ওটা কি জিনিস বুঝতে পারছিনা

বাজার কমিটির সভাপতি শুকুর আলী জানানসীমান্ত থেকে বাজরটি প্রায় দুই কিলোমিটার দূরে। এখানে ভারতীয় রোবট আসার সম্ভাবনা নেই। তবে কারা এটা করেছে সেটা বের করা দরকার। আমরা অনেকটা আতংকগ্রস্থ

কার্তিক চন্দ্র জানান বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এখন কিছু বলা যাচ্ছে না।

২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানান, প্রাথমিকভাবে এটা একটি বাই সাইকেল মনে হচ্ছে। এখানে রোবট আসার কোন সম্ভাবনা নেই। অধিকতর তদন্ত চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন