হিরো আলম গ্রেপ্তার
নায়িকা বানানোর প্রলোভন ও বিয়ের আশ্বাসে এক নারীকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।
এক নারী অভিযোগ করেন, তাকে চলচ্চিত্রে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে হিরো আলম প্রতারণামূলকভাবে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। পাশাপাশি তাকে গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। গেল বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
মামলার তদন্তে নেমে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। পরবর্তীতে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গেল ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও নির্যাতনের মামলায় বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্র জানায়, হিরো আলমকে গ্রেপ্তার করতে সদর থানার পুলিশ অভিযান চালালে তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এমএ//