জাতীয়

রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর

নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বর্তমানে তাঁর মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হচ্ছে আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। পাশাপাশি সামনে থাকা কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন চাহিদা সামাল দেওয়াও বড় দায়িত্ব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলা সিরাজগঞ্জে এসে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেনপরিস্থিতি সহজ নয়, তবে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যাতে মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। প্রযুক্তিগত কারণে মাঝে মাঝে সাময়িক সমস্যা হতে পারে, কিন্তু অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা থাকবে।

তিনি বলেন, “আমরা চাই মানুষ স্বস্তিতে থাকুক। সাময়িক সমস্যা আসতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল রাখাই আমাদের লক্ষ্য

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে আগের বকেয়া এবং জ্বালানি আমদানির চাপসব মিলিয়ে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এর আগে নিজ জেলায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন