জাতীয়

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছেগণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।


শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সমস্যা সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।


তিনি বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে সরকার আন্তরিক এবং এই লক্ষ্যে সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ডকার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু করা হবে বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী পরিকল্পনা করে কাজ কারা হবে। নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।


আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন