আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশ সেনা সরিয়ে নেয়া হয়েছে। 

এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো আছেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা হামলা করবে। এতে ওই অঞ্চল মার্কিন বাহিনী লক্ষ্যবস্তু হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ। ঘাঁটিটিতে ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে। এ অঞ্চলে মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র এই ঘাটি।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান সতর্কতা জানিয়েছেন, ইরান আক্রান্ত হলে ওই অঞ্চলে শত্রুদের সব ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ লক্ষ্যবস্তু বানানো হবে। 

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই হুঁশিয়ারি জানান। চিঠিতে বলা হয়েছে, যেকোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন