দেশজুড়ে

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নড়াইলে ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসি মিয়া (৩০) ও  ফেরদৌস (৪০)। তাৎক্ষনিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন