ইসরাইলের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা জবাব হিসেবে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক চাপের মুখে পড়েছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ঠিক এই ঘোষণার কিছুক্ষণ পরই উত্তর ইসরাইলের আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ থেকেই হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএ//