জাতীয়

৫ জেলার ডিসি প্রত্যাহার

গাজীপুরসহ দেশের ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারকৃত এসব জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,  গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন