প্রবাস

কুয়েতে হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি প্রবাসীর পরিচয় মিলেছে।

রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আহতদের নাম পরিচয় নিশ্চিত করেছে

আহত বাংলাদেশিরা হলেনআমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া; রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা; মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদুলাল মিয়া, গ্রাম- পাথালিয়াকান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।

মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিন জন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন