কেঁপে উঠলো ইরান !
ভয়াবহ যুদ্ধের মাঝেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ফার্স প্রদেশ–এর গেরাশ জেলার প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। কম গভীরতায় উৎপত্তি হওয়ায় এটি আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে মার্কিন-ইসরাইল যৌথ হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, মেয়ে ও জামাতাসহ শীর্ষ স্থানীয় প্রায় অর্ধশত নেতা নিহত হয়েছেন। এরপর ইরান ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা শুরু করে। মঙ্গলবার চারদিনে গড়িয়েছে এ সংঘাত। এ পর্যন্ত ইরানে ৫৫৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যে আজ দেশটিতে ভূমিকম্প অনুভূত হলো।
এসি//