জাতীয়

২ কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এক কমিশনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এদিন সকালে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে চেয়ারম্যান ও দুই কমিশনার নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়ে নিয়মিত কার্যক্রম শুরু করে। পরে পুরো অফিসজুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বেলা আড়াইটার দিকে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে যেতে এবং কিছু সময় পর সেখান থেকে বের হতে দেখা যায়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমেনের নেতৃত্বে এই কমিশন দায়িত্ব গ্রহণ করেছিল।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন