ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর দেশটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। তবে এ কাজের নেতৃত্ব দেয়া ইরানী কমান্ডারকে হত্যা করেছে মার্কিন সেনারা।
বুধবার (৪ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
হেগসেথ বলেন, গত চার দিনের ফলাফল "অবিশ্বাস্য এবং সত্যিই ঐতিহাসিক"। ইরানীদের পরাজয় শুরু হয়েছে। আমেরিকা সন্দেহাতীতভাবে জয়লাভ করছে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সম্মিলিত শক্তি আমাদের কট্টর ইসলামপন্থি ইরানি প্রতিপক্ষদের জন্য নিছক ধ্বংসই বয়ে আনবে।” ইরান এখন ‘পুরোপুরি বিধ্বস্ত’ ।
তিনি আরও বলেন, যুদ্ধ এখনই শেষ নয়। আরও অনেক শক্তি দেখানো বাকি রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের যে স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় শিক্ষার্থী নিহতে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। আমেরিকা কখনোই সাধারণ নাগরিকদের যুদ্ধের লক্ষ্যবস্তু করে না।
আই/এ