তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের হামলা
তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এ ঘটনার জেরে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা।
বুধবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাধাপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে ডর্টিওল জেলার উপর পড়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আই/এ