জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তা বদলি

পুলিশ সুপার পদমর্যাদার (এসপি) ১০ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ময়মনসিংহ জেলার এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) এবং ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলায়, ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলায়, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দফতরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন