জাতীয়

নিজ কক্ষের লাইট-এসির ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের লাইট এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সব মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে এই উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নিজের দপ্তরে আসেন। সেখানে তিনি কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করেন এবং এসি ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এতে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে।

তিনি বলেন,  শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী পরিষদ কক্ষে মন্ত্রিসভা বৈঠকে প্রবেশের সঙ্গে সঙ্গে অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানো হয়।

এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন