আন্তর্জাতিক

ট্রাম্পের 'নিঃশর্ত আত্মসমর্পণের' দাবি হেসে উড়িয়ে দিয়েছে ইরানি কর্মকর্তারা

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান এবং দেশটির পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার দাবি নিয়ে করা মন্তব্যকে বিদ্রুপ করেছেন ইরানি কর্মকর্তারা। 

মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আবাস আসলানি বলেন, ট্রাম্পের এই দাবির জবাবে ইরান সরাসরি তা প্রত্যাখ্যান করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান কোনো ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। বরং তারা ধারাবাহিকতা বজায় রাখার অবস্থানই তুলে ধরছে।

আসলানি বলেন, ইরানের বক্তব্য অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর ওপর। এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।

তিনি আরও জানান, সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাওয়ার ইঙ্গিতও ইরানের বক্তব্যে দেখা যাচ্ছে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন