আন্তর্জাতিক

আমরা তো সবে শুরু করেছি: নেতানিয়াহুকে ইরানের কড়া হুঁশিয়ারি

ইরান যুক্তরাষ্ট্র ও তার বাহিনীর ওপর কোনো প্রতিরোধমূলক হামলা পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি অভিযানকে বৈধ দেখানোর জন্য “ইরান হামলা পরিকল্পনা করছে” বলে মিথ্যা প্রচার করা হয়েছে। এ অভিযান ছিল একটি ‘মারাত্মক ভুল কৌশল’।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি এসব কথা বলেন।

তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি আক্রমণ করে বলেছেন, তিনি দুনিয়াকে দেখাতে চান না কিভাবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে ইসরাইলে ব্যাপক ধ্বংস হচ্ছে, নেতারা আতঙ্কিত এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অচল।

আরাঘচি আরও বলেছেন, আমরা তো সবে শুরু করেছি।

ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, “ইরানের ওপর আগ্রাসকরা এসেছে ও গেছে, কিন্তু দেশ অক্ষুণ্ণ আছে। ইরান অন্তত ৬,০০০ বছরের সভ্যতার উত্তরাধিকারী। ইতিহাসের পরীক্ষায় কোনো শক্তিই আমাদের নাম মুছে দিতে পারেনি। যারা ইরান ধ্বংস করার চেষ্টা ভাবছে, তারা ইতিহাস বোঝে না।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন, সামরিক পদক্ষেপ নেয়া ছিল অপরিহার্য, অন্য উপায় ছিল না। মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, আগ্রাসী প্রতিরোধ না করলে ক্ষয়ক্ষতি বেশি হত।

সূত্র: ডব্লিউআইওএন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন