পুরো অঞ্চল আগুনে জড়ানোর আগেই যুদ্ধ থামাতে হবে: এরদোয়ান
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে তা পুরো অঞ্চলকে যুদ্ধের আগুনে জড়িয়ে ফেলতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, যুদ্ধটি বড় আকার ধারণ করে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আগেই তা থামানো জরুরি। অন্যথায় এর প্রভাব কেবল সংশ্লিষ্ট দেশগুলোতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, সংঘাত অব্যাহত থাকলে মানুষের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি আরও বাড়বে। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ও বিশ্বজুড়ে বাড়তে থাকবে।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এমএ//