আন্তর্জাতিক

ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের

ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেট-এর সদরদপ্তর ও কয়েকটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী ড্রোন ব্যবহার করে ইসরাইলের দুটি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত শিন বেটের সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

অন্যদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশের শরীরে হালকা জখম রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৫ জনে।

এদিকে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন