জাতীয়

ঈদে ফিরতি যাত্রা

আজ পাওয়া যাবে ৯ জুনের টিকিট

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে হলে কর্মস্থলে ফিরতে শুরু করবে মানুষ। যাত্রীদের এ যাত্রাকে সহজ করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শনিবার (১৪ মার্চ) বিক্রি শুরু হয়েছে ২৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট মিলবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। পুরো টিকিট বিক্রি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে অনলাইনে। একশ শতাংশ আসনই ই-টিকিটিংয়ের আওতায়।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের  ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও পরবর্তীতে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। অগ্রিম টিকিট কেনার পর তা ফেরত দেওয়া যাবে না। তাই যাত্রার সময় ও পরিকল্পনা নিশ্চিত হয়েই টিকিট কাটার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন