আন্তর্জাতিক

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (২২ মার্চ) সকালে এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং পরে দুর্ঘটনাটি ঘটে।

মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য রয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান-ইসরাইল সংঘাতের প্রভাব কাতারেও পড়েছে। তবে এই হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ওই সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন