দেশজুড়ে

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূ নিহত

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।              

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং মানিকহাট ইউনিয়নের ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।                                                                                              

গতকাল রাতের এক তুচ্ছ ঘটনার জেরে সোমবার সকালে রাজা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসময় গুলিতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।                                                                      

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন