বিএনপি

মির্জা আব্বাসের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,  সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকেমির্জা আব্বাসের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে কথা হয়েছে।  তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটারগুলো পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে। তবে ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে।

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, “সকাল ১০টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে’’

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস মির্জা আব্বাসের পাশে রয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হন মির্জা আব্বাস। তাৎক্ষণিক তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সেখানে তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর পাঠানো হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন