আন্তর্জাতিক

নিউইয়র্কে বিমান-ফায়ার ট্রাক সংঘর্ষে দুই পাইলট নিহত, আহত ৪১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪১ জন।

স্থানীয় সময় রোববার (২২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। এয়ার কানাডার একটি সিআরজে ৯০০ বিমান অবতরণের পর রানওয়েতে চলার সময় ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের সময় বিমানটির গতি ছিল প্রায় ঘণ্টায় ২৪ মাইল।

বিমানে মোট ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। আহতদের মধ্যে যাত্রী ও ক্রু ছাড়াও মাটিতে থাকা ফায়ার সার্ভিসের দুই সদস্য রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে বেশিরভাগ আহতকে ছাড়পত্র দেওয়া হলেও কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

দুর্ঘটনায় বিমানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে।

ঘটনার পর নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট সতর্কতা জারি করে জানিয়েছে, বিমানবন্দরের আশপাশে ফ্লাইট বাতিল, সড়ক বন্ধ ও যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে।

পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানান, তদন্তের স্বার্থে লা গার্ডিয়া বিমানবন্দর স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, যা প্রয়োজন হলে আরও বাড়ানো হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন