স্বাস্থ্য

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালে অভিযান চলমান থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে। দেশজুড়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ অভিযান চলমান থাকবে। কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ অভিযানের কোন নির্দিষ্ট সময়সীমা নেই। যেখানে যে অনিয়ম আছে,সেখানে ব্যবস্থা নেয়া হবে। সরকারের উদ্দেশ্য কিন্তু বন্ধ করে দেওয়া না বা কাউকে সাজা দেওয়া না– উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। জনগণ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়, এটা নিশ্চিত করাই এ পরিদর্শনের মূল লক্ষ্য।

তিনি বলেন, যেখানে সেবার মান উন্নত করার সুযোগ আছে, সেখানে তা করা হবে। তবে গভীর অবহেলা দেখা গেলে অফিশিয়ালি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ক্লিনিকের অনুমোদনের বিষয়ে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন (লাইসেন্স) পেতে ও নবায়ন করতে যেসব শর্ত পূরণ করা আবশ্যক, নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো হালনাগাদ করতে না পারলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন