জাতীয়

‘জ্বালানি সংকটে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার’

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা কার্যক্রম চালু রাখার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে স্কুল পর্যায়ে অনলাইন ও সরাসরি—দুই পদ্ধতিতেই ক্লাস নেয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, বিষয়টি নিয়ে একটি প্রস্তাব আগামী বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে বিষয়টিও গুরুত্ব দেয়া হচ্ছে। তাই স্কুলগুলোতে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে।

তবে শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন