আন্তর্জাতিক

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪ ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (৩১ মার্চ) আইডিএফ জানায়, এই সেনারা যুদ্ধ চলাকালীন সময় নিহত হন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

অন্য একটি পৃথক বিবৃতিতে আইডিএফ আরও জানায়, একই ঘটনায় আরও এক সেনা নিহত হয়েছেন। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই সংঘর্ষে একজন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন এবং আরেকজন রিজার্ভ সেনা মাঝারি মাত্রায় আহত অবস্থায় আছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন