অবৈধভাবে মজুত করা ২৫৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৮১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আই/এ