আন্তর্জাতিক

মোসাদের সদরদপ্তরে হামলার দাবি ইরানের

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানি সামরিক সূত্রের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক একটি অভিযান। হামলায় একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলে তারা উল্লেখ করেছে।

তাদের দাবি অনুযায়ী, তেল আবিবে এ হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ পায়নি।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন