বিনোদন

গুরত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ছবি: ফাইল ছবি

ভারতের প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গুরত্বর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এই খবর প্রকাশের পর তার নাতনি এবং সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে ভর্তি করতে হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে এবং পরিবার সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। তারা আশাবাদী, শিগগিরই তার সুস্থতার খবর জানানো যাবে।

দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্র মাঝা বাল-এ “চলা চলা নব বালা” গান গেয়ে তার যাত্রা শুরু হয়। ক্যারিয়ারের শুরুতে নাচের গানের গায়িকা হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে গজল ও শাস্ত্রীয় সংগীতে অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজের বহুমুখিতা প্রমাণ করেন তিনি।

এই বর্ষীয়ান শিল্পী আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা রাখবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন