জাতীয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা দেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

শ‌নিবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রসঙ্গত, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন