স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ৯৪২

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায়  হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে  ৯৪২ জন।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৭০ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৫ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা ২৩১ জন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন