জাতীয়

নতুন পে-স্কেলে বড় সুখবর পেতে যাচ্ছেন পেনশনভোগীরা

দীর্ঘ প্রায় এক দশক পর দেশে নতুন পে-স্কেল চালুর প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তাবিত নবম পে-স্কেল বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর পাশাপাশি পেনশনভোগীরাও বড় ধরনের আর্থিক সুবিধার আওতায় আসবেন।

নতুন কাঠামোয় পেনশনভোগীদের মাসিক পেনশন ও ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি আনার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এ বৃদ্ধি সর্বোচ্চ ৭৫ শতাংশ হতে পারে। আর মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এছাড়া পেনশনভোগীদের জন্য প্রথমবারের মতো চিকিৎসা ভাতা চালুর সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সীদের মাসে ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা দেয়া হতে পারে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হচ্ছে। এ লক্ষ্যে পে-স্কেল–সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন