দেশজুড়ে

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী, গ্রেপ্তার অভিযুক্ত সেই শিক্ষক

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরের দিকে তাকে থানায় হস্তান্তর করার কথা রয়েছে। হস্তান্তরের পর দ্রুত সময়ের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, প্রয়োজনীয় সময় পাওয়া গেলে আজই আসামিকে আদালতে তোলা হবে, অন্যথায় আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, চাঞ্চল্যকর এই মামলার মূল আসামির গ্রেপ্তার বিষয়ে আজ দুপুর ১২টায় র‌্যাব-১৪ এর অধিনায়ক একটি প্রেস ব্রিফিং করবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন