আন্তর্জাতিক

বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বুধবার (০৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত সপ্তাহে রাশিয়া সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

মস্কো সফর শেষ করেই এবার বেইজিং সফরে গেলেন ইরানের এই শীর্ষ কূটনীতিক, যা আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার নতুন পর্ব হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন