বন্ধুর বিয়েতে দাওয়াত না দেয়ায় বিক্ষোভ মিছিল
বন্ধু বিয়েতে দাওয়াত না দেয়ায় রাজবাড়িতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন বন্ধু। এরা সবাই এসএসসি ব্যাচ-২০১৫ শিক্ষার্থী।
শুক্রবার (১৫ মে) দুপুরে গোয়ালন্দে একদল যুবক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন। কেউ কেউ ছবি তোলেন।
মিছিলের আয়োজনকারীরা জানান, তাদের বন্ধু শাকিল শেখের বিয়েতে দাওয়াত না দেওয়ায় অভিমান থেকে তারা এ আন্দোলন করেছে। তবে প্রতিবাদ শেষে তারা বন্ধুর নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানান।
সন্ধ্যার পর বন্ধুরা একত্রিত হয়ে নৈশভোজের কথা রয়েছে।
আই/এ