জাতীয়

নাসীরুদ্দীনের গালি নতুন নয়, ওনার বক্তব্যে মনোক্ষুণ্ণ হইনি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  বলেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি। কারণ মুখের ওপর হক কথা বলতে পারেন। এটা বিরল গুণ। উনার এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত। প্রায় উনি আমাদের সঙ্গে দেখা করতেন। দেখা করে দরজার বাইরে গিয়ে আমাদের গালি দিতেন। গালি ওনার নতুন নয়। আমি ওনার বক্তব্যে সামান্যতম মনোক্ষুণ্ণ হইনি। উনি যেটা অন্তরে বিশ্বাস করেন, তাই বলেছেন; এটাই গণতন্ত্র।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিইসির আগে দেয়া বক্তব্যে (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম ইলেকশন ইঞ্জিনিয়ারিংহয়েছে। প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে নির্বাচন কমিশন আছে। ইসি দ্বিমুখী নীতি নিয়েছিল

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ ভয়াবহ তপ্ত হবে। আরেকটা গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনের আপাদমস্তক, অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবেন ফার্স্ট টার্গেট হবে এটা

এ বক্তব্যের পর সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনও ডিজাইন নিয়ে কাজ করেনিসবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল মূল ফোকাস। সে লক্ষ্যে কাজ করেছে।

তিনি বলেন,  আইনশৃঙ্খলা বাহিনী হতে শুরু করে যাদের কাজে লাগান হয়েছে সবাই সরকারের লোক। সেই সহযোগিতাটা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কমিশন পেয়েছেকোনো হস্তক্ষেপ তারা করেননি।

এসময় সিইসি কোন সিদ্ধান্ত পক্ষপাতিত্ব করে নিয়েছিল কিনা তা খুঁজে বের করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন