ট্রেনে ঈদযাত্রা
আজ থেকে শুরু রেলের ফিরতি টিকিট বিক্রি
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী আজ ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে’র টিকিট। এছাড়া ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।
যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমএ//