কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার
বরগুনার আমতলী উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তার খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আলমগীর হোসেন কুকুয়া ইউনিয়নের বাসিন্দা নূর হোসেন আকনের ছেলে।
রোববার (২৪ মে) দুপুরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর জন্মের দুই মাস পরেই মায়ের মৃত্যু হলে নানা-নানীর কাছে থেকেই বড় হয় ওই কিশোরী। গত ১৮ মে সকালের দিকে মো. আলমগীর তার শ্বশুরবাড়ি (কিশোরীর নানা বাড়ি) বেড়াতে যায়। বাড়িতে কেউ না থাকায় ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে আলমগীর।
ভুক্তভোগী কিশোরী ঘটনাটি তার চাচাদের জানালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে ধরে আমতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আর/আই