জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগোতে চান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনে মূল বার্তা হলো জাতীয় ঐক্য ও উন্নয়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। তিনি বলেন, “আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে সরকার সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে চায়। এ লক্ষ্যে তিনি আল্লাহর দরবারে দোয়া করার কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিভিন্ন কবর জিয়ারতের বিষয়ও তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যানে গিয়ে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। সেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এরপর প্রধানমন্ত্রী তার শ্বশুরের কবরও জিয়ারত করেন বনানী সামরিক কবরস্থানে। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতও করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন