মাগুরার নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ
মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।
সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী,মোতাকাব্বীর আহমেদ সর্বশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
একই প্রজ্ঞাপনে মাগুরার বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদকে পরবর্তী দায়িত্বের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অর্পিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক অভিজ্ঞতা, কর্মকর্তাদের দক্ষতা এবং দাপ্তরিক ভারসাম্য বিবেচনায় এই বদলি ও নিয়োগ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ।
পিডি