আন্তর্জাতিক

নিরাপত্তা শঙ্কায় তেহরান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সব ফ্লাইটের চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে ইরান। সোমবার (০৮ জুন) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে , নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) রাতে ইরান ইসরাইলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইসরাইলি বিমান বাহিনী। এ সময় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিলে পুনরায় চালু করা হয়েছিল তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন