আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা ও  হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান।

বুধবার (১০ জুন) ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ-সহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে কোনও জাহাজ এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন আগ্রাসনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা শুরু করেছে। ইরানের অযাচিত আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয় বলে জানায় তারা।

সেন্টকমের এ ঘোষণা পর বার্তা সংস্থা মেহের ইরানের ফার্স নগরীতে বিস্ফোরণের খবর দিয়ে জানায়, শহরটির বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন