খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

আজ শুরু ব্রাজিলের ‘হেক্সা মিশন’

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আজ নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উত্তর আমেরিকায় শুরু হওয়া ফুটবল মহাযজ্ঞে নিজেদের ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) দিবাগত ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপের সূচনা করতে যাচ্ছে ব্রাজিল। 

২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। আশরাফ হাকিমি ও হাকিম জিয়েশদের নিয়ে গড়া দলটি এবারও প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে প্রস্তুত। শক্ত রক্ষণভাগ ও কুইক কাউন্টার অ্যাটাকের পরিচিত আফ্রিকান দলটি ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হবে না।

অন্যদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। টুর্নামেন্টের আগে চোট সমস্যা সেলেসাও শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি করলেও আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকার উপস্থিতি দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

ব্রাজিলের সামনে আজ বড় চ্যালেঞ্জ হবে মরক্কোর জমাট রক্ষণ ভাঙা। একই সঙ্গে প্রতিপক্ষের দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতেও সতর্ক থাকতে হবে আনচেলত্তির শিষ্যদের।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন