নেইমার অনুপস্থিত, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নতুন রূপ: সম্ভাব্য একাদশে কারা?
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পরই নেইমারের চোটের খবর সামনে আসে। এরপর থেকে তিনি আর মাঠে নামতে পারেননি। মরক্কোর ম্যাচের আগে তার না থাকাটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র, যা পরবর্তীতে ব্রাজিলের সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি-ও নিশ্চিত করেন।
রোববার (১৪ জুন) ভোর ৪ টায় নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
প্রতিপক্ষ মরক্কো হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।
এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে—নেইমারের জায়গায় কে খেলবেন?
নেইমার না থাকায় ব্রাজিল আক্রমণে নতুন সমন্বয় নিয়ে নামতে পারে, যেখানে ইগোর থিয়াগো থাকবেন মূল স্ট্রাইকার হিসেবে এবং তার পেছনে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও পাকেতা। মাঝমাঠে কাসেমিরো–ব্রুনো গিমারেশ জুটি, রক্ষণে মারকিনিয়োস–গ্যাব্রিয়েলসহ অভিজ্ঞ লাইনআপ ও গোলপোস্টে আলিসন থাকবেন।
অন্যদিকে মরক্কো চোট সমস্যায় কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না, তবে ২০২২ বিশ্বকাপের সাফল্যের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
ম্যাচটি দুই দলেরই শক্তিশালী স্কোয়াড ও আক্রমণাত্মক পরিকল্পনায় হতে পারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।
পি/ডি