রাজধানী

ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত, আটক চার

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে ওসি ও এক এসআই আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদাবর এলাকায় বিকাশ এজেন্টের দোকানে ছিনতাইয়ের পর  কব্জি কাটাগ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি করলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছেগুলিবিদ্ধ ছিনতাইকারিকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন