খেলাধুলা

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে এগিয়ে মেসি

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে শুধুই সংখ্যা মাত্র। তাই বয়স যতই বাড়ুক, গোল করার ক্ষুধা যে এখনও আগের মতোই তীব্র, তা আরও একবার দেখিয়ে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক।   

রোববার(২৮ জুন) জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেন ৬।

এই গোলেই গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। কিলিয়ান এমবাপ্পে, এরলিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা ফরোয়ার্ডদের পেছনে ফেলে মাত্র তিন ম্যাচে ছয় গোল করেছেন তিনি।                                                            

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি আজকে ৬০তম মিনিটে মাঠে নামেন।  আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও চাপে ফেলে প্রতিপক্ষ। মাঠে নেমেই আক্রমণে দুর্দান্ত গতি এনে শেষ পর্যন্ত ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।         

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে সাত গোল করে সিলভার বুট জিতেছিলেন মেসি।  এবার চলতি আসরে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ছয় গোল করে  গোল্ডেন বুট জয়ের প্রধান দাবিদার তিনি। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে গোল্ডেন বুট তার হাতেই উঠবে।    

আগামী ৩ জুলাই রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বেও যদি লিওনেল মেসি একই ছন্দ ধরে রাখতে পারেন, তবে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা যেমন আরও উজ্জ্বল হবে, তেমনি শিরোপা ধরে রাখার আর্জেন্টিনার স্বপ্নও পাবে বাড়তি শক্তি।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন