দেশজুড়ে

ব্রাজিলের পরাজয়ে সমর্থকের আত্মহত্যা

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষের ট্রল সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন আলী (২০) নামে এক সমর্থক আত্মহত্যা করেছেন। রতন আলী ওই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। তার দুই মাসের সন্তান রয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে ব্রাজিল ফুটবল দল হেরে যায়এ সময় প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের নেতিবাচক ট্রলের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন রতনপরে রাতে না খেয়ে তিনি তার শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে পাউরুটি খেয়ে আবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রতনের বাবা হোসেন আলী জানান, দীর্ঘ সময় রতনের কোনো সাড়াশব্দ না পেয়ে ১১টার দিকে বাড়ির সবাই রতনের জানালায় উঁকি দিলে তাকে আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখেন। দরজা ভেঙে রশি থেকে রতনকে নামানো হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন