জাতীয়

একযোগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

উপসচিব পদ থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের ১৭২ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় আকারের পদোন্নতি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে পদোন্নতির এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন